ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। চলতি জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪৩১ টাকা। অর্থাৎ দাম কমেছে ২৮ টাকা।
এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা।
সোমবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্যের ঘোষণা দেয়, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে, মে মাসে ১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।


