26.8 C
Dhaka
Thursday, June 11, 2026

পদ্মা রেল সংযোগ প্রকল্পের পাঁচ স্টেশনের কেব্‌ল চুরিতে প্ল্যাটফর্মে থামতে পারছে না ট্রেন

advertisment
- Advertisement -spot_img

দ্মা সেতু কর্তৃপক্ষ ও রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন,সেতুর রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা ৫টি ট্রেন স্টেশনের কেব্‌ল চুরি হওয়ায় বিকল হয়ে পরেছে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থা। 

মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন সহ পদ্মা রেল সংযোগ প্রকল্পের নতুন পাঁচটি রেল স্টেশনের কেব্‌ল চুরি যাওয়ায় সিগন্যাল সিস্টেম বিকল হয়ে গেছে। এতে প্লাটফর্মে থামতে পারছে না ট্রেন।

লাইন নির্দিষ্ট করে দেওয়ায় কোনো ট্রেনই প্লাটফর্মে থামছে না। তাই ঝুঁকি নিয়েই রেল লাইন থেকেই ট্রেনে উঠানামা করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। 

পদ্মা সেতু কর্তৃপক্ষ ও রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন,সেতুর রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা পাঁচটি ট্রেন স্টেশনের কেব্‌ল চুরি হওয়ায় বিকল হয়ে পরেছে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থা। 

এতে স্টেশনগুলোতে ট্রেন যথাযথ স্থানে থামতে পারছে না। আর দ্রুতগতির রেললাইনের এই আধুনিক স্টেশনগুলো দিয়ে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।  

এছাড়া গত ২২ আগস্ট মাওয়া স্টেশনটির কেব্‌ল চুরি হলেও একমাসেও তা পুনঃস্থাপন হয়নি।

এর আগে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেশন ও নিমতলা স্টেশনের কেব্‌লও চুরি হয়। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর মাদারীপুরের শীবচর স্টেশনের কেব্‌ল চুরি যায়। এর আগে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা স্টেশনের তারও চুরি যায়। এতে স্টেশনগুলোর স্বয়ংক্রিয় সিগন্যাল বক্স ক্ষতিগ্রস্ত হয়।

মাওয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি লাইন নির্দিষ্ট করা হয়েছে। মাসখানেক ধরে এই সংকট শুরু হয়েছে যা এখনো চলমান। তাই উদ্ভূত পরিস্থিতিতে মেরামতের কাজ শুরুর পাশাপাশি স্টেশনগুলোতে  ছয়জন করে প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। শীঘ্রই এ সমস্যা সমাধানের আশা করছেন কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ