27.4 C
Dhaka
Wednesday, June 24, 2026

১৬ জনের স্ক্রিনশট ‘ফাঁস’ করে যা বললেন নিলা ইসরাফিল

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর অনেকেই নিলা ইসরাফিলকে ‘আওয়ামী এজেন্ট’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলছেন। এসব সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিলা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে নিলা ইসরাফিল লেখেন, “যারা মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি, তাদের উদ্দেশ্যে বলছি—আমি নিলা ইসরাফিল, একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা আর কালোকে কালো বলা আমার অভ্যাস। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, এটা আমার দায়িত্ব।”

তিনি আরও লেখেন, “সুতরাং, অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।”

এরপর এক পৃথক পোস্টে তিনি ১৬ জনের করা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজের স্ক্রিনশট শেয়ার করেন।

স্ক্রিনশটগুলো প্রকাশ করে নিলা ইসরাফিল লিখেছেন, “এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে ‘তুই একা না, লক্ষ তুই’ এখনো বিদ্যমান। যদি এই ধরনের মানুষদের উচ্ছেদ করতে চান, তাহলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ