28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

ঈদের শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

advertisment
- Advertisement -spot_img

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করায় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। গত ২৮ এপ্রিল তিনি মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদেশে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার অপর আসামি হলেন কনটেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২য়, ৩য় এবং ৪র্থ কলামে ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়, যাতে কুকুরের ছবি ছিল। ওই ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের মাধ্যমে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা চালানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ