31.6 C
Dhaka
Monday, June 22, 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচনপূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে আজ রোববার (১৩ জুলাই) থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাজধানীর মিটফোর্ডে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও বর্বরোচিত। সভ্য সমাজে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৯ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অপরাধী যেই হোক না কেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।” মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এছাড়া, খুলনায় সম্প্রতি সংঘটিত আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মিটফোর্ডের ঘটনায় কেউই পুলিশের ‘ট্রিপল নাইন’ নম্বরে ফোন করেনি। এমনকি পাশেই আনসার সদস্যরাও ছিলেন, কিন্তু কেউ কিছু জানাননি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক চোরাচালানসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত অভিযানের পাশাপাশি এবার বিশেষ চিরুনি অভিযান চালানো হবে।

তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। সে লক্ষ্যে নির্বাচনপূর্ব নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চিরুনি অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ