রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতদের সহায়তায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক সহায়তা চেয়ে একটি পোস্ট করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দুইটার কিছুক্ষণ পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টটি করা হয়। কিন্তু মাত্র আধা ঘণ্টার মধ্যে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।
পোস্টটিতে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়,
“মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে পারবেন।”
পোস্টে ত্রাণ ও কল্যাণ তহবিলের একটি চলতি হিসাব নম্বরও উল্লেখ করা হয়েছিল, যাতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানরা সাহায্য পাঠাতে পারেন।
তবে কোনো ব্যাখ্যা বা ব্যতিক্রমী পরিস্থিতি না জানিয়ে, প্রায় ৩০ মিনিটের মধ্যেই পোস্টটি পেজ থেকে সরিয়ে ফেলা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।


