32.8 C
Dhaka
Monday, June 15, 2026

স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল সুমনের

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে কবরস্থানের প্রধান গেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জানান, তারা ভোলার পখিয়া গৌরনদী এলাকার বাসিন্দা। ঘুরতে এসে রায়েরবাজার এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। সুমনের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। সুমন বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা সুমনকে ছুরিকাঘাত করে মোবাইলটি ছিনিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে সুমনকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে দুপুর ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ