30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে : বিএনপি নেতা এ্যানি

advertisment
- Advertisement -spot_img

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের পক্ষে-বিপক্ষে সংঘর্ষের ঘটনায় ব্যথিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “দেশের মানুষ সবাই কোনো না কোনোভাবে জুলাই যোদ্ধা। কেউ যদি সেই নাম ব্যবহার করে আমাদের বদনাম করে, আমাদের ব্যথিত ও আহত করে—তাহলে ফ্যাসিস্টরা সেখানে সুযোগ পাবে, এটা স্বাভাবিক।”

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দল ও নেতাদের ঐক্যের আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য সামনে বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি নির্যাতিত হওয়া আর সাধারণ মানুষ নির্যাতিত হওয়া এক নয়। আমার জন্য যেন সাধারণ মানুষকে অত্যাচারিত হতে না হয়।”

তিনি আরও বলেন, “আসুন, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি এবং নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।”

সভায় লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ