30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

ঐকমত্য হলে ৮ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে: উপদেষ্টা আসিফ

advertisment
- Advertisement -spot_img

জুলাই ঘোষণাপত্র নিয়ে পদ্ধতিগত কিছু মতানৈক্য রয়েছে। এসব মতানৈক্য কাটিয়ে উঠতে পারলে আগামী শুক্রবার (৮ আগস্ট) এর মধ্যে চূড়ান্ত “জুলাই সনদ” ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভ্যুত্থানের সময় নিহত ছয়জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বেশিদিন সংরক্ষণ করা সম্ভব নয়। তবে তাদের ডিএনএ স্যাম্পল সংরক্ষণ করা হবে। আগামী সোমবার (৪ আগস্ট) এসব মরদেহ দাফন করা হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় গণকবরে সমাহিত হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। পরে তাদের পরিবার যদি মরদেহ নিতে চায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে অনেকেই এই ব্যানারটির অপব্যবহার করেছেন। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। তবে আশা করি, এই প্ল্যাটফর্মটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ