30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধিদল

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।

আজ রবিবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপি নেতারা হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ