30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

অতীতে যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে—গর্ত খুঁড়েছে, তারাই সেখানে পতিত হয়েছে : শিবির সভাপতি

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দাবি করেছেন, ছাত্রশিবিরকে ঘিরে ষড়যন্ত্র এখনও চলছে। তিনি বলেন, “অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে—দিনশেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে।”

রোববার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম লিখেছেন, “২০২৪ সালের ১ আগস্ট, জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। অথচ মাত্র পাঁচ দিনের ব্যবধানে তারাই দেশ ছেড়ে পালিয়েছে এবং জনতার আদালতে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি। এটি বেশ কার্যকর।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে কেউ যদি নিজের খোঁড়া গর্তে নিজেই পতিত হয়, তার দায় ছাত্রশিবির নেবে না। আসুন, ছাত্রসমাজ গঠনে পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি। না পারলে চুপ থাকাই ভালো, অথবা রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। উল্লেখ্য, ছাত্রশিবির কাউকে শত্রুর সমতুল্য মনে করে না। হাসবুনাল্লাহ।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ