30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—গার্মেন্টকর্মী হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), শিক্ষার্থী মিশু (২৩), আব্দুল্লাহ আল মিহাদ (১৭), মাহমুদুল হাসান, রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), গার্মেন্টকর্মী শরিফুল ইসলাম (৩২) ও আসিফ হোসেন আকাশ (২১)।

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র মঞ্চের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ বেল্লাল হোসেন বলেন, “গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যান। গ্যাস বেলুনটি হেলিকপ্টারের মতো তৈরি করা হয়েছিল মঞ্চের সামনে। এ সময় গ্যাস বেলুন টানাটানির একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০ জন দগ্ধ হন।”

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “দগ্ধদের অবস্থা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ