26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ সদস্য আটক

advertisment
- Advertisement -spot_img

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আজুগিচালা গ্রামে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাকিক আহমেদ জুয়েল জানান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানবীর আহমেদ মিশুর নেতৃত্বে মশাল মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয় এবং সরঞ্জামসহ পুলিশে হস্তান্তর করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, স্থানীয়রা ছাত্রলীগের চারজনকে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক করে আমাদের কাছে দেয়। এ সময় মশাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ