31.2 C
Dhaka
Tuesday, June 16, 2026

সিলেট সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক

advertisment
- Advertisement -spot_img

সিলেটের সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।

দুদকের প্রতিনিধি দল জানায়, এমন লুটপাটের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তারা।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

প্রসঙ্গত, গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র। গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ