27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আসিফ নজরুল

advertisment
- Advertisement -spot_img

নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের সব ধাপের পরিকল্পনাই মাথায় রেখে এগোচ্ছি—ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব।’

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো বিভিন্ন উদ্দেশ্যে নানা কথা বলে। এটা রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। বাংলাদেশে ট্র্যাডিশনালি এমন কথাবার্তা হতো, এখনো হচ্ছে। এতে খুব বেশি গুণগত পরিবর্তন আসেনি। তাই নির্বাচনের সময়ে কে কী বলছেন, সেটাকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত, বিশ্বপর্যায়ে নন্দিত একজন মানুষ। তিনি নিজে ঘোষণা দিয়েছেন, আর সেই ঘোষণার পিছে ফেরার বিন্দুমাত্র চিন্তা আমাদের নেই।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ