সংবাদ সম্মেলনে কথা বলেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের।
জঙ্গিসহ বিভিন্ন মামলার ৭০০ আসামি এখনো পলাতক বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ চলছে এবং অস্ত্র উদ্ধারে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন আরও বলেন, মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি কারাগারে বন্দিদের জন্য সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকার কারণে নতুন ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে বলেও তিনি জানান।
কারা হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে বন্দিদের জন্য একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি মাঝে মাঝে কারাগার থেকে বন্দিরাও কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।


