28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

ফ্যাসিস্ট শাসনে ধ্বংস প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি : মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো আবারও শক্তিশালী করবে বিএনপি। এজন্য দলকে সংগঠিত ও শক্তিশালী করার বিকল্প নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, “মুক্ত পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই সম্মেলন। বিএনপিই হলো সেই দল, যারা দেশে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফার ভিত্তিতে বেগম খালেদা জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে। দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের জন্য বিএনপি ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।”

তিনি আরও বলেন, “আজকের সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন একটি বিএনপির নেতৃত্ব গড়ে উঠবে, যারা গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠা করবে এবং দেশকে নতুন পথে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

সাত বছর আট মাস পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে সকাল থেকেই ঠাকুরগাঁও জেলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ