28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ছায়া মওদুদীবাদী দল প্রয়োজন নেই : মাহফুজ আলম

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। যদিও তিনি স্পষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করেননি।

মাহফুজ আলম লেখেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং—পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।”

তিনি কোন দলকে ‘মওদুদীবাদী’ বলতে চেয়েছেন তা খোলাসা না করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত এই শব্দটি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বোঝাতেই ব্যবহার করা হয়।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদুদীর দেওয়া তাত্ত্বিক ভিত্তির ওপর দলটি পরিচালিত হয়। স্বাধীনতার সময় এ দলটি বাংলাদেশের বিরোধিতা করলেও পরে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। মওদুদীর চিন্তাধারার অনুসারী হওয়ায় এটিকে রাজনৈতিকভাবে ‘মওদুদীবাদী দল’ বলা হয়ে থাকে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ