28.1 C
Dhaka
Wednesday, June 17, 2026

ঘুষের টাকাসহ ধরা কাস্টমস কর্মকর্তা ও সহযোগী, আদালতে দালালের স্বীকারোক্তি

advertisment
- Advertisement -spot_img

আমদানিকারকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী দালাল মাইনুদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে তাদের হাজির করা হয়। এ সময় আসামি মাইনুদ্দীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত দুই আসামিকেই কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি দল ছদ্মবেশে কাস্টমস হাউসে অভিযান চালিয়ে ঘুষের ৩০ হাজার টাকাসহ রাজীব রায় ও মাইনুদ্দীনকে গ্রেপ্তার করে।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, পণ্য ছাড় করাতে ঘুষ নেওয়ার মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। এর মধ্যে মাইনুদ্দীন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্য আসামি রাজস্ব কর্মকর্তা রাজীব রায়কেও কারাগারে পাঠানো হয়েছে।

দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে অ্যাক্রিলিক মেশানো প্লাস্টিকের ভাঙা টুকরা ও বাতিল অংশের একটি চালান আমদানি করেন। চালানের মূল্য ৬ হাজার ৪২৮ ডলার।

অভিযোগ রয়েছে, চালান ছাড় করাতে কাগজপত্র দাখিলের পর শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে আমির হোসেন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে অভিযোগ করলে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ