রোহিঙ্গাদের জন্য ৫ লাখ ইউরো আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে নেদারল্যান্ডস প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রেক্ষাপটে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সুরক্ষা ও মানবিক সহায়তার জন্য আমাদের বিশ্বস্ত অংশীদার ইউএনএইচসিআরকে নেদারল্যান্ডস ৫ লাখ ইউরো দেবে।


