28.1 C
Dhaka
Wednesday, June 17, 2026

আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে জানাবেন প্রধান উপদেষ্টা : প্রেসসচিব

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।

প্রেসসচিব জানান, ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বনেতারাও ইতোমধ্যেই নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, সরকার নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে এবং জাতিসংঘে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুও তুলে ধরবেন।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ শাসনামলে হত্যা, গুম ও মিথ্যা মামলা হয়েছে এবং এখন দলটির আর কোনো আন্তর্জাতিক বন্ধু নেই।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ