29 C
Dhaka
Wednesday, June 17, 2026

রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় : টিআইবি নির্বাহী পরিচালক

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে স্বাধীন ও আদর্শ দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ে টিআইবির সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, নৈতিকতার মানোন্নয়ন, পদ্ধতিগত উৎকর্ষ, জনসম্পৃক্ততা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রচারাভিযান পরিচালনায় পারস্পরিক সহযোগিতা করবে।

দুদক সংস্কার প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, “সংস্কারের ক্ষেত্রে তেমন প্রতিবন্ধকতা নেই। সরকারের সিদ্ধান্ত ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই অনেক সুপারিশ বাস্তবায়ন সম্ভব। ৪৭টি সুপারিশ বাস্তবায়ন হলে দুদক একটি আদর্শ ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, সাংবিধানিক স্বীকৃতি এবং সরকারের আওতার বাইরে গিয়ে নিয়োগ—এই দুটি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার কার্যকর হবে না।

ড. ইফতেখারুজ্জামান জোর দিয়ে বলেন, “রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে যত আইনই পরিবর্তন করা হোক, স্বাধীন দুদক প্রতিষ্ঠা সম্ভব নয়।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ