চার, সংস্কার ও ভোট বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা লাভবান হবে : সাকী
গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, এই তিনটি প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয়, তাহলে ফ্যাসিস্ট শক্তিগুলো আবারও সুবিধা নেবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনা দেশজুড়ে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছেন। এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরের সবার ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে।
এসময় চালকদের নিয়োগ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


