29 C
Dhaka
Wednesday, June 17, 2026

ক্ষমতায় গেলে কী করবেন, জানালেন জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যার যা পাওনা তা তার হাতে তুলে দেওয়া হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, জামায়াত ক্ষমতায় গেলে তাদের তিনটি প্রধান অঙ্গীকার বাস্তবায়ন করবে। সেগুলো হলো—

১️⃣ শিক্ষা সংস্কার : ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা সংস্কার করে নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে। তিনি বলেন, “যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই আমরা দেবো।” শিক্ষার্থীরা যাতে বেকার না থাকে, সেজন্য উদ্যোক্তা বা চাকরিজীবী হিসেবে তাদের সুযোগ তৈরি করা হবে।

২️⃣ মর্যাদা নির্ধারণে কাজের ভিত্তি : তিনি বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতেই মানুষের মর্যাদা নির্ধারণ করা হবে।

৩️⃣ দুর্নীতি দমন : তিনি অঙ্গীকার করেন, দুর্নীতির জোয়ার কেটে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ সার্ভিস সেক্টরের বেতন কাঠামো দায়িত্বের গুরুত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেবো, সেটা আমাদের বিপক্ষে গেলেও।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ