27.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

২ মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন নেমে যাই: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে আসছে।

আজ (রোববার) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতায় ছিল যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।

মাহফুজ আলম বলেন, “গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে এখানে যারা কাজ করছে, তারা কীভাবে সহযোগিতা করতে পারবেন। কীভাবে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবেন না এবং আমাদের কাজগুলো করতে দেবেন।”

তথ্য উপদেষ্টা জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানাতে শুরু করে। এমনকি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান তিনি নিজের সরকারি বাসভবন থেকেও শুনতে পেয়েছেন।

সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, খসড়া থেকে বিল আকারে পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। যদিও তিনি দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেন, তবে এখনো সেটি দ্বিতীয় ধাপে রয়ে গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ