27.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

দুর্গাপূজার মতো নির্বাচনও হবে উৎসবমুখর পরিবেশে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

শারদীয় দুর্গাপূজার মতো উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও আমরা দুর্গোৎসবের মতো উৎসবমুখর পরিবেশে করতে চাই। আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের পূজার মতোই উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেব। যার যার দায়িত্ব আমরা পালন করব, আর সার্বিক দায়িত্ব হলো ভোটে অংশগ্রহণ করা। এটা সময়ের অনিবার্য প্রেক্ষিত। আমরা সবাই মিলেই সেই দিকে এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, “বাঙালির জাতীয় চেতনার মধ্যে দুর্গোৎসব অনাদিকাল থেকেই জীবনের অংশ। এর একটি সার্বিক রূপ আছে। যেমন ধর্মীয় তাৎপর্য রয়েছে, তেমনি নানা ধর্মের মানুষও এতে সামিল হয়। এবারের আয়োজনকে সাবলীল করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে।”

উপদেষ্টা জানান, সকাল থেকে তিনি কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছেন। কাঠগড়ের একটি মণ্ডপে গিয়ে পরিসর ছোট হলেও ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস উপলব্ধি করেছেন। আগ্রাবাদের একটি মণ্ডপে গিয়ে দেখেছেন, একতা গোষ্ঠী সম্প্রীতির এক অনন্য প্রদর্শনী আয়োজন করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ