27.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

এবারের ভোট হবে দিনের বেলা, রাতে নয় : ধর্ম উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”

বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এ মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসায় কোরআন-হাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাওয়া উচিত নয়।”

তিনি আরও জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমি কোনোদিন ছাত্র রাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্র রাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ