27.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

২৪’র নির্বাচনে জামায়াতের সঙ্গীদের ভূমিকা প্রকাশের দাবি সালাহউদ্দিনের

advertisment
- Advertisement -spot_img

রাজনীতি ডেস্ক |
জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল— তা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআরসহ নানা দাবিতে জামায়াত ও অন্যান্য দলের কর্মসূচি গণতান্ত্রিক চর্চার অংশ। তবে শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে— কার ইশতেহার তারা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে পিআর ইস্যুতে আন্দোলন করছে যেসব পক্ষ, তারাই মূলত নির্বাচন বিলম্বিত বা বানচালের অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য কোনো আন্দোলন করা সমীচীন নয়।”

এ সময় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ