27.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

ফেব্রুয়ারিতে সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

advertisment
- Advertisement -spot_img

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের নামে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তাঁর মতে, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছে, আমাদের মতে এটা প্রকৃত অর্থে নির্বাচন নয়। এটি নির্বাচনের নামে কিছুটা প্রহসনই হচ্ছে বলে আমি মনে করি। কারণ, শেখ হাসিনা সরকারের অধীনে আগের যে নির্বাচন হয়েছিল, সেখানে তিনি নিজের দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও কিছুটা বাধ্য করেই সেই নির্বাচনে অংশ নিতে হয়েছিল। এবারও মোটামুটি সরকারি দল এবং আধা-সরকারি দল—এই দুই পক্ষের মধ্যেই নির্বাচন হচ্ছে।”

তিনি আরও বলেন, “সাধারণত একটি সুষ্ঠু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় নিরপেক্ষ সরকারের অধীনে—একপক্ষে সরকারবিরোধী দল, অন্যপক্ষে সরকারপক্ষ। কিন্তু এবার দেখা যাচ্ছে সরকারপক্ষ এবং আধা-সরকারি পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রকৃত প্রতিপক্ষ নেই বললেই চলে। তাই আমার মনে হচ্ছে, এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে। এর ফলে শেখ হাসিনার সময়কার মতোই এক ধরনের পূর্বনির্ধারিত ফলাফল আসতে পারে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ