27.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় বিমান হামলা

advertisment
- Advertisement -spot_img

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পরও বৃহস্পতিবার অঞ্চলটিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, “গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোতে একমত হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে উত্তর গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”

তিনি আরও জানান, গাজা সিটিতে তীব্র বিমান হামলার একটি ধারাবাহিকতা চালানো হয়েছে। এএফপি বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনে সহায়তা করবে এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা তাদের সফল হতে সাহায্য করব এবং শান্তিপূর্ণ থাকতে সহায়তা করব।”

এর কয়েক ঘণ্টা আগেই তিনি ঘোষণা দেন, ইসরায়েল ও হামাস তার শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে আমি খুবই আত্মবিশ্বাসী।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ