28.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

আমিরাতে কারাবন্দি ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী বাংলাদেশি আব্দুল হামিদের মৃত্যু

advertisment
- Advertisement -spot_img

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় আব্দুল হামিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কোহিনুর আক্তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি আবুধাবির আল-সদর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে জানান তার স্ত্রী।

পরিবারের দাবি, আব্দুল হামিদ ২২ সেপ্টেম্বর মারা যান, তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আবুধাবি দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন কোহিনুর আক্তার।

তিনি আরও জানান, কারাগারে থাকা অন্য বন্দিরা প্রথমে ফোনে পরিবারের সঙ্গে কথা বলার সময় আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল হামিদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা ও রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, তারা ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়া সাপেক্ষে মরদেহ “যথাশিগগিরই সম্ভব” দেশে পাঠানো হবে এবং পরবর্তী অগ্রগতি পরিবারকে জানানো হবে বলে জানায় দূতাবাস।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি বর্তমানে আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ