দেশের আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ে করেছেন। তার স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তনি। একই সঙ্গে সিদ্দিকও নিজের ফেসবুকে স্ত্রী তনির সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রবিবার দিবাগত (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন,
‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’
অন্যদিকে তনি তার পোস্টে লিখেছেন,
‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’
গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাঁর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে একসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এলেই নানা ট্রলের শিকার হতে হতো এই নারী উদ্যোক্তাকে।
প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। পরে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। শুরুতে পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে সম্পর্ক মেনে নেয় উভয় পরিবার।


