27.2 C
Dhaka
Monday, June 15, 2026

ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি জাতি আগামীতেও দেখবে: জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকসু, জাকসু ও চাকসুতে যুব সমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। সব জায়গায় একই চিত্র—মেয়েদের ও তরুণদের আস্থা ছাত্রশিবিরের প্রতি। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, এর প্রতিচ্ছবি জাতি আগামীতেও দেখবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা অভিভূত হয়ে লক্ষ্য করছি—দুটি সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে: একটি আমাদের যুবসমাজ, আরেকটি আমাদের মায়েদের সমাজ। এখন পর্যন্ত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, আর সব জায়গায় একই চিত্র—মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর; তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।”

তিনি আরও বলেন,
“ইমান ও ধর্মবিশ্বাসের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের নয়। আমরা এই রাষ্ট্রের সব মানুষকে সম্মান করব। তারা এ দেশের নাগরিক। আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং বা মুখের ভাষা কী—সে পাহাড়ে থাকুক বা সমতলে, সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক। সেই হিসেবে আমরা সবাইকে পরিচালনা করব।”

জামায়াত আমির আরও বলেন,
“আমাদের অনেকগুলো প্রাধান্য আছে—আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, রাষ্ট্র সংস্কার। এ দেশের অর্থনীতি ভাঙাচোরা, দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। সেই ব্যক্তি আমাদের দলের হতে পারে, নাও হতে পারে; মুসলমান হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে। যে এই দায়িত্বের জন্য যোগ্য, তার হাতে দায়িত্বের চাবি তুলে দেওয়া হবে। এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা গড়ে তুলতে চাই।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ