27.2 C
Dhaka
Monday, June 15, 2026

রাজনীতিতে গুন্ডা-বদমায়েশের কোনো স্থান হবে না : ফয়জুল করীম

advertisment
- Advertisement -spot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রাজনীতি হলো পবিত্র জায়গা। সব নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই রাজনীতিতে গুন্ডা-বদমায়েশের কোনো স্থান হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে সকল দল ও মতের মানুষ নিরাপদে থাকবে।

তিনি বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে সন্ত্রাস থাকবে না, চুরি হবে না, দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। কেউ না খেয়ে ঘুমাতে যাবে না, মানুষ ঘরের দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাবে। কোনো চোর বা ডাকাত ঘরে প্রবেশের সাহস পাবে না। নারীরা রাতের অন্ধকারে একা চললেও কেউ তাদের দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস করবে না।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ওপর গণভোট আয়োজন করতে হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একই সঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম ক্ষমতায় আসলে মানুষের মৌলিক অধিকার—ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়া হবে।

ফয়জুল করীম আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে অবিলম্বে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। পিআর নিয়ে কোনো টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না। নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পন্ন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি মাওলানা ইয়াসিন খান এবং চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ