রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা।
তিনি বলেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবেন কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৯ মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ছিল। এতে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ে। বন্ধ থাকে পর্যটকবাহী জাহাজ চলাচলও। ফলে জেটিঘাটে নেমে আসে সুনসান নীরবতা, বেকার সময় কাটাচ্ছেন জাহাজকর্মীরা।
সরকার জানিয়েছে, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই এ ভ্রমণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপ দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে।


