25.5 C
Dhaka
Saturday, July 25, 2026

নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালসহ ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও তিনি মত প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক—সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা আদর্শবাদী একটি দল। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, সেই সকল মানুষের কাছে আমি শর্তহীনভাবে ক্ষমা চাচ্ছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। এটি আমার মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রকাশ।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ