28.6 C
Dhaka
Monday, June 15, 2026

দুর্দান্ত ওপেনিং জুটির পরও তিনশো ছুঁতে পারল না বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

সাইফ হাসান ও সৌম্য সরকারের ব্যাটে দুর্দান্ত সূচনা। আগ্রাসী ব্যাটিংয়ে রেকর্ড গড়া ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে এমন দারুণ শুরুর পরও স্কোরবোর্ডে তিনশো রান যোগ করতে পারেনি বাংলাদেশ। সৌম্য-সাইফের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৯৬ রানে থামে টাইগারদের ইনিংস।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হন সাইফ ও সৌম্য। দুজন মিলে শতরানের জুটি গড়েন, যা মিরপুরে ১০ বছর পর ওয়ানডেতে প্রথম ১০০ রানের ওপেনিং জুটি।

সব দল মিলিয়ে ২০১৫ সালের ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ওপেনারই ফিফটির দেখা পান। ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সাইফ, আর ৪৮ বলে ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূর্ণ করেন সৌম্য।

দলীয় ১৭৬ রানে ভাঙে এই জুটি। ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। এরপর দ্রুতই আউট হন সৌম্য—৯ রানের জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। ৮৬ বলে ৯১ রান করে ফিরে যান তিনি।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ