কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় কোস্টগার্ড অপহরণ ও মুক্তিপণ আদায় বা পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৪৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৪১ জন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পিরিচভাঙা পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সূত্রে খবর পেয়ে জানা যায়—ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নারী-পুরুষদের জড়ো করা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৪ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাইকে বর্তমানে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলী স্টেশনে রাখা হয়েছে।
অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং করবে কোস্টগার্ড।


