29.1 C
Dhaka
Monday, June 15, 2026

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

advertisment
- Advertisement -spot_img

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে ছোট বা অনুজ হিসেবে উপস্থাপনের প্রয়াস হিসেবে আখ্যা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইচ্ছা করলে ফুল দেওয়া যেত, তাহলে কলি কেন?

সামান্তা শারমিন অভিযোগ করে বলেন, শাপলার কলি দেওয়া হলে শাপলাও দেওয়া সম্ভব ছিল। কিন্তু তা না করে নির্বাচন কমিশন আবারও প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখল। এমনকি তিনি অভিযোগ করেন, ইসি কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে প্রতারণা করছে। এ ধরনের কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে ‘শাপলা কলি’কে রাজনৈতিক প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ