নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ আইটি (IT) সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.ecs.gov.bd এবং ইউটিউব চ্যানেল @BangladeshECS–এ নজর রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।


