34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

নির্বাচন বানচাল করতে পতিত আর নব্য স্বৈরাচাররা অপপ্রচার চালাচ্ছে : খায়ের ভূঁইয়া

advertisment
- Advertisement -spot_img

নির্বাচনকে বানচাল করার জন্য পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ীর একটি রেস্তোরাঁয় লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন,

“দেশে বিভিন্ন ধরনের ঘটনা সৃষ্টি করে পতিত ও নব্য স্বৈরাচার মিলে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। ১৭ বছর আমরা নির্বাচনের জন্য রক্ত দিয়েছি। আমাদের হাজারো নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জিয়া পরিবার।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, জেলা জামায়াতের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী ও মীর ফরহাদ সুমন।

এ ছাড়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক বি. এম. সাগরসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ