29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনে দলের প্রার্থী চাই: রুমিন ফারহানা

advertisment
- Advertisement -spot_img

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমরা ১৭ বছর কষ্ট করেছি। ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দেবে, নিশ্চয় তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবেন, তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে।”

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম, শ্রম ও অর্থব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবেন, আমার ভোটাররা এবং সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত নেবেন, তার সঙ্গেই আমি থাকব।”

নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, “অনেক আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল—দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলের জোট গঠনের আলোচনা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। খুব শিগগিরই এসব আসনে প্রার্থী ঘোষণা করা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা এবং সঞ্চালনা করেন আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালী। উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ