28.1 C
Dhaka
Friday, June 12, 2026

ছাত্র সংসদে নির্বাচিতরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন : নাছির

advertisment
- Advertisement -spot_img

ডাকসু ও জাকসুর ভিপি, জিএস এবং এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে এসব পদে নির্বাচিত সকলে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে হলে অবস্থান করেছেন এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চারটি কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নানা অনিয়মে ভরা ছিল। আমরা দেখেছি, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা স্বৈরশাসকের আমল থেকেই পরিচয় গোপন করে হলে অবস্থান করেছে এবং ছাত্রলীগের সঙ্গে প্রকাশ্যে যুক্ত থেকে নানা অপকর্মে জড়িত ছিল। জুলাই আন্দোলনে তাদের কাউকেই রাজপথে দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “এই বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন, অসংখ্য কর্মী আজও আহত অবস্থায় সুস্থতার অপেক্ষায় আছেন।”

ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পিছিয়ে পড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, “বিগত সময়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অসংখ্য নেতা-কর্মী বিনা কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। একজন কর্মীও হলে অবস্থান করতে পারেননি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের আরও ভালো করা উচিত ছিল, তবে এই নির্বাচনের মাধ্যমে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে পেরেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে আরও ভালো ফলাফল অর্জন করবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ