34 C
Dhaka
Sunday, June 14, 2026

মেট্রো স্টেশনে যাত্রীদের তল্লাশি, রেখে দেওয়া হচ্ছে লাইটার ও পানির বোতল

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে ব্যাপক তল্লাশি কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি শুরু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সকালে ফার্মগেট মেট্রো স্টেশনে সরেজমিনে দেখা যায়, যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন নিরাপত্তাকর্মীরা। সঙ্গে থাকা পানির বোতল ও গ্যাস লাইটার জব্দ করে রেখে দেওয়া হচ্ছে। তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকার প্রবেশমুখে কঠোর নজরদারি চলছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে)। ট্রাইব্যুনাল সোমবার এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে আজ ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে। দলটির এই কর্মসূচিকে ঘিরে গত তিন দিনে সারাদেশে অন্তত ১৭টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায়—সাভার ও গাজীপুরে। এ ছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুনে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। গত তিন দিনে ঢাকায় অন্তত ২২টি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ