34 C
Dhaka
Sunday, June 14, 2026

প্রধান উপদেষ্টা সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায় নেবে না বিএনপি: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায়ের চেষ্টা করলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, “কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। মানুষ তাদের কাছ থেকে সহনশীল আচরণ প্রত্যাশা করে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “বিচার ও নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু। সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায়। সব দেশই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ