কর্তব্যরত পুলিশ সদস্য বা সাধারণ জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ অথবা বাসে আগুন দেওয়া হলে হামলাকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তার মাধ্যমে মাঠে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের তিনি এ নির্দেশনা দেন।
মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
একাধিকবার যোগাযোগের পর ডিএমপি কমিশনার নিজে ফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। নাশকতার ঘটনায় গুলি করার নির্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, বলেছি। বাসে আগুন দিলে, পুলিশ বা জনগণের গায়ে আগুন দিয়ে হামলা করলে গুলি করতে বলেছি।”
বিস্তারিত আসছে…


