34 C
Dhaka
Sunday, June 14, 2026

ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির

advertisment
- Advertisement -spot_img

ডিসিদের বাদ দিয়ে সরাসরি নির্বাচন কমিশন (ইসি) থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ দাবি তুলে ধরেন। সংলাপে বিএনপির পাশাপাশি অংশ নেয় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ মার্কসবাদী (নতুন দল)।

সংলাপে মঈন খান বলেন, ‘রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আপনাদের (ইসি) মধ্য থেকেই দিন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে। এ সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিয়মকানুন মেনে নির্বাচন করবো, আচরণবিধি মেনে চলবো।’

প্রার্থীর অঙ্গীকারনামা প্রসঙ্গে তিনি মত দেন, ‘এবার প্রার্থীর অঙ্গীকারনামা দিতে হবে, যা আগে ছিল না। নিয়মকানুনের বেড়াজাল যত বাড়বে, ততই বিষয়টি জটিল হবে।’ এসময় ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়েও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

সংলাপে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, জাতীয় পার্টিসহ “স্বৈরাচারের দোসর” দলগুলোর সঙ্গে যেন ইসি সংলাপ না করে এবং তাদের যেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে—এমন ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই। আশা করি আপনারা জনগণকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করবেন।’

এর আগে সকাল সাড়ে ১০টার অধিবেশনে ইসির সংলাপে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়ত বিপ্লব, এনসিপি, গণসংহতি আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ