34 C
Dhaka
Sunday, June 14, 2026

‘চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে’

advertisment
- Advertisement -spot_img

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। তবে এ ব্যবস্থা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আইনজীবী মো. শিশির মনির।

আজ (বৃহস্পতিবার) আপিল বিভাগের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, রায়ে উল্লেখ করা হয়েছে যে অতীতে এ বিষয়ে যে রায় দেওয়া হয়েছিল তা ‘কলঙ্কিত’ ছিল। নতুন রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হয়েছে। সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে এ সরকার গঠনের বিধান রয়েছে। বর্তমানে সংসদ না থাকায় এ ব্যবস্থা এখনই কার্যকর হবে না; এটি মূলত পরবর্তী নির্বাচনেই কার্যকর হবে। অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

তিনি বলেন, আজ থেকে ৪১ বছর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দিয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমায় অনেক পরিবর্তন হয়েছে, আর এখন জাতি আবারও এ ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। কেয়ারটেকার সরকার একটি গুরুত্বপূর্ণ পিলার; এটি ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে জয়–পরাজয় গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যক্তিগত বা দলীয় স্বার্থে চাইনি। অবশেষে আমরা আবার সেই ব্যবস্থায় ফিরে গেলাম। এখন সবার দায়িত্ব হবে—একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, যাতে ফ্রি ও ফেয়ার নির্বাচন রাষ্ট্রপরিচালনার মূলমন্ত্র হয়ে ওঠে।

শিশির মনির বলেন, জুলাই চার্টারে চারটি অপশন দেওয়া হয়েছে। এ চারটি অপশন যদি গণভোটে জয়ী হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কারের সভায় তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে পরিবর্তন আসতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ