33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

নারীদের নিরাপত্তায় শিবিরই সর্বোচ্চ নিশ্চয়তা দিতে পারে: ডাকসু ভিপি সাদিক কায়েম

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী ছাত্রশিবিরকে নারীবিরোধী ও ভয়ংকর সংগঠন হিসেবে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবে নারীদের নিরাপত্তায় শিবিরের মতো নিশ্চয়তা অন্য কোনো সংগঠন দিতে পারে না।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহী কলেজ মাঠে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির।

সাদিক কায়েম বলেন, “দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে ট্যাগিং–ফ্রেমিং করে দানব বানানোর চেষ্টা হয়েছে। বলা হয়েছে—শিবিরকে নারীরা পছন্দ করে না। কিন্তু বাস্তবতা উল্টো। দেশের মানুষ শিবিরকে তাদের প্রিয় সংগঠন হিসেবে গ্রহণ করেছে। জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর এখন শিবির।”

তিনি আরও বলেন, দেশের সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের সমস্যা, আবাসন সংকট এবং ক্যাম্পাস ব্যবস্থাপনায় ছাত্র সংসদই মূল ভূমিকা রাখতে পারে। *“শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন”—*বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন এবং সাবেক সভাপতি সিফাত উল আলম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ