33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান

advertisment
- Advertisement -spot_img

পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ ধরনের বদলির পদ্ধতি কার্যকর বা ফলপ্রসূ নাও হতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

এসপি বদলিতে লটারি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “এটি একটি রাজনৈতিক দলের দাবি। তবে আমার ব্যক্তিগত মত হলো, লটারি ভালো পদ্ধতি হতে পারে না। কারণ প্রত্যেকের নিজস্ব সক্ষমতা ও যোগ্যতা থাকে—সেসব বিবেচনা না করে দায়িত্ব দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নাও যেতে পারে। দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “সাংবাদিকদের মধ্যেও দায়িত্ব বণ্টন হয় যোগ্যতার ভিত্তিতে। একইভাবে এসপি বদলির ক্ষেত্রেও দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় নেয়াই উত্তম। বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে।”

গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “গণভোট আইন আজ পাস হয়েছে। তাই নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন নিয়ে নতুন কোনো বিতর্ক নেই। এটি নতুন কিছু নয়।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ